Saturday, 27 August 2016

ছোট্ট মনি বোনটি আমার একটু কাছে আয়


ছোট্ট মনি বোনটি আমার একটু কাছে আয়, মিষ্টি মিষ্টি গান শোনাবো হাত বুলিয়ে গায়ে। তোর চোখের পানি আমি সইতে পারিনা, অনেক সুখে থাকতি-রে তুই যদি থাকতো মা। নয়ন মনি বোনটি আমার আর কাদিসনা তুই, তোর চোখের পানি দেখে কাদছে শাপলা জুই। তুই হাসলে চন্দ্র সূর্য তোর সাথে হাসে, তোর হাসিতে সুখ গুলো সব আমার চোখে ভাসে। দোয়া করি আমার বোনটা অনেক বড় হবে, অচিন পুরের রাজ কুমার তোকে নিয়ে যাবে।

No comments: