ওগো আমার জীবন সঙ্গী নীল কন্ঠ পাখি, ভালোবেসে আমি তোরে মিষ্টি করে ডাকি। ওগো আমার জীবন সঙ্গী নীল কন্ঠ পাখি, তোরে আমি হারানোর ভয়ে বুকে বেঁধে রাখি। ওগো আমার জীবন সঙ্গী নীল কন্ঠ পাখি,, মনটা তোর দিকে আমি তাকিয়ে থাকি।। ------------------------------------Arif Zaman
প্রেমের জন্য যুদ্ধে নামলাম তোমায় ভালবেসে, অনেক কষ্টের পরে আমি জয় করলাম শেষে।এই কথা গুলো মনে রেখো সারা জীবন ভর, হাজার কষ্ট এলে বন্ধু কইরো নাতো পর। তোমায় আমি ভালবেসে বাধবো সুখের ঘর, ভালবেসে যাবো তোমায় সারা জীবন ভর।। -------------------------------------Arif Zaman
রুপবতি কন্যা তোমার মেঘো কালো চুল, যাকে তাকে মন দিয়ে কইরো নাতো ভুল।এখন তোমার উঠন্ত বয়স প্রেমের ইচ্ছে জাগবে, হাজারো বিপদ সামনে থেকে কাছে তোমায় ডাকবে। নিজেকে তুমি সামলে রেখো অতি যতনে, নইলে কন্যা সারা জীবন কাঁদবে গোপনে।। ------------------------------------Arif Zaman




No comments:
Post a Comment